২০২২ সালের মধ্যে ৮ বিভাগে ক্যানসার হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ১৭:৫০আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৯:২৩

মন্ত্রণালয়ের সভাকক্ষে পর্যালোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ২০২২ সালের মধ্যে দেশের আটটি বিভাগে ক্যানসার হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ১৫ তলার এসব হাসপাতালে ক্যানসার রোগের পাশাপাশি কিডনি ও হার্টের চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আট বিভাগীয় পর্যায়ে ক্যানসার হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ক্যানসার, কিডনি ও হার্টের চিকিৎসার জন্য প্রতিটি বিভাগে অন্তত ৩০০টি করে শয্যা সংখ্যা রাখা হবে। এসব হাসপাতালে আধুনিক শয্যার পাশাপাশি ওয়েটিং রুম, চিকিৎসকদের বিশ্রামাগার, অ্যাটেন্ডেন্টদের জন্য আধুনিক ও উন্নত ব্যবস্থা রাখা হবে। এসব হাসপাতাল নির্মাণের পর দেশের মানুষকে চিকিৎসার জন্য আর বিদেশমুখী হতে হবে না বলেও জানান তিনি।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন/হাসপাতাল), স্বাস্থ্যসেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগের বিভাগীয় প্রধান, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/জেএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম