শোক দিবসে জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২০, ১১:০১আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১১:০১

জাতীয় শোক দিবসে বাইতুল মোকাররমে বিশেষ দোয়া স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ১০০ জন কোরআনের হাফেজের মাধ্যমে একশ’বার পবিত্র কোরআন খতম করা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

খতমে কোরআন ও আলোচনা সভার পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বনানী কবরস্থানে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ধর্মসচিব মো. নূরুল ইসলাম বৃক্ষরোপণ কর্মসূচি এবং আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

আলোচনা, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

 

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান