রাতেই দেশে ফিরছেন রায়হান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২০, ২০:৩৫আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:৫৪

রায়হান কবির আল-জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় মালয়েশিয়া পুলিশের কাছে আটক হওয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবির দেশে ফিরছেন। আটকের পর তার বিরুদ্ধে কোনও অভিযোগ গঠন করেনি দেশটির পুলিশ। তাই শুক্রবার (২১ আগস্ট) রাতে তাকে দেশে ফেরত পাঠাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। রায়হানের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান।

শরিফুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মালয়েশিয়ার অভিবাসন বিভাগ রায়হানকে ইতোমধ্যে এয়ারপোর্টে নিয়ে গেছে। সে রাত ১টার কিছু পরে দেশে এসে পৌঁছাবে। আমি তাকে নিতে যাবো এয়ারপোর্টে।’

এর আগে রায়হানের আইনজীবী জানান, রায়হানের বিরুদ্ধে অভিযোগ গঠন করবে না মালয়েশিয়ার পুলিশ। তাই তাকে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সে দেশের অভিবাসন বিভাগ।

জানা গেছে, শুক্রবার রাত ১টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

প্রসঙ্গত, গত ৩ জুলাই ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আল-জাজিরা টেলিভিশন। এতে দেখানো হয়, মালয়েশিয়া সরকার মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও)-এর মাধ্যমে মহামারির সময়ে অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। সেখানে রায়হান কবিরের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। এরপর সে দেশের অভিবাসন বিভাগ রায়হানকে খুঁজতে থাকে। ছবি প্রকাশ করে রায়হানের বিষয়ে তথ্য জানানোর অনুরোধ করে তারা। এছাড়া প্রতিবেদনের সঙ্গে আল-জাজিরার সংশ্লিষ্ট কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করে তারা। এরপর ২৪ জুলাই রায়হান কবিরকে আটক করে দেশটির পুলিশ।

/এসও/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে