খালেদা জিয়াও হত্যার রাজনীতি থেকে বের হতে পারেননি: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ১৫:১২আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০০:৪৯

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ খালেদা জিয়া ক্ষমতা টিকিয়ে রাখতে ২১ আগস্ট পুত্র তারেক রহমানকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে বোমা হামলা চালান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়াও হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেননি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। জিয়াউর রহমান হত্যার রাজনীতি বেছে নিয়েছিলেন, সে পথেই হাঁটেন খালেদা জিয়া।’

রবিবার (২৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আইভি রহমান পরিষদ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদার হুকুমে তারেক রহমানের সরাসরি নির্দেশে ২১ আগস্টের ঘটনা ঘটানো হয়েছিল। আলোচিত এ মামলার একজন সাক্ষী হিসেবে বলতে চাই, খালেদা জিয়াকে এ মামলায় হুকুমের আসামি করা হোক। এ দাবি সময়ের, এ দাবি জনগণের।’

হাছান মাহমুদ বলেন, ‘২১ আগস্টের নীলনকশা আগেই করা ছিল। আমরা মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি চেয়েছিলাম, দেয়া হয়নি সেদিন। কারণ, সেখানে বোমা হামলা করা যেতো না। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুমতি দেওয়া হলেও বড় বিল্ডিংয়ের ছাদে আমাদের নেতাকর্মীদের উঠতে দেওয়া হয়নি। এ হামলার পর প্রতিবাদ জানানো হলে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সব আলামত নষ্ট করা হয় সরকারের নির্দেশে।’

তিনি বলেন, ‘বিএনপি খুনের রাজনীতির ওপর প্রতিষ্ঠিত একটি দল। জিয়াউর রহমান জাতির পিতাসহ পুরো পরিবারকে হত্যা করতে ৭৫-এর ১৫ আগস্টের ঘটনা ঘটান। দেশবিরোধীদের মূল্যায়ন, বিরোধী মতকে দমন আর চৌকস মেধাবী অফিসারদের হত্যার মাধ্যমে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করেন।’

সভায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘স্বাধীনতার অর্জনকে ভূলুণ্ঠিত করতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জিয়াউর রহমান নির্মম হত্যাকাণ্ড ঘটান। সেদিন দেশে না থাকায় প্রাণে বেঁচে যান আজকের প্রধানমন্ত্রী। খুনিদের চক্রান্ত থেমে থাকেনি। আজকের প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশে জিয়া পরিবার ২১ আগস্টের ঘটনা ঘটান। সেদিনও আমাদের প্রাণের নেত্রীকে আল্লাহ বাঁচিয়ে দেন। ষড়যন্ত্র থেমে নেই, এই খুনিদের সাজা হওয়া দরকার, খালেদার বিচার হওয়া প্রয়োজন।’

আলোচনায় আরও উপস্থিত ছিলেন আইভি রহমান পরিষদের উপদেষ্টা মো. আকরাম হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু প্রমুখ।

 

/এইচএন/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম