দাবি আদায়ে রাস্তা অবরোধ প্রাথমিক শিক্ষা অধিদফতরের দফতরিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১২:১৮আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৩:১৪

রাস্তা অবরোধ করেছেন দফতরিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীরা রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনের সড়ক অবরোধ করেছে।  দফতরি কাম প্রহরী পদটি রাজস্ব খাতে স্থানান্তর, কর্মঘণ্টা নির্ধারণ, বেতন বৈষম্য নিরসন এবং কাজের ধরন নির্ধারণসহ হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে সোমবার (২৪ আগস্ট) তারা রাস্তা অবরোধ করেন।  

আন্দোলনকারীরা জানায়, সকাল ১০টা থেকে অধিদফতরের সামনে সারাদেশের সব দফতরি জমা হতে থাকে। দুই পাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ রাস্তা অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানালে দফতরি কাম প্রহরীরা সড়ক অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দিতে থাকে।

রাস্তা অবরোধ করেছেন দফতরিরা

সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম পারভেজ বলেন, ‘পুলিশ ভালো ব্যবহার করেছে। আমাদের রাস্তা অরোধ তুলে নিতে বলেছে। কিন্তু আমরা দুই পাশের সড়ক বন্ধ করে দিয়েছি। সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।’

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাহতাব উদ্দিন বলেন, ‘মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদফতর ভবনের সামনে দফতরি কাম প্রহরীরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালনের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। আমরা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি আন্দোলনকারীদের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন। একই সঙ্গে আমরা তাদের বুঝিয়ে সড়ক ক্লিয়ার করার চেষ্টা করছি।’

/এসএমএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল