চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট চালুর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২০, ০৭:০৮আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০৭:০৮

চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট চালুর সুপারিশ সরকার-বেসরকারি চাকরিতে যোগদানের আগে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের ডোপ টেস্ট চালুর সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এই সুপারিশ করে।
বৈঠকে দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করতে বিএসটিআইর আদলে ডোপ টেস্ট/বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটি আলাদা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ গঠনের সুপারিশও করেছে কমিটি।
বৈঠক শেষে কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি পাওয়ার পূর্বশর্ত হিসেবে ডোপ টেস্ট করার আগেও সুপারিশ করা হয়েছে। সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত চাকরির পূর্ব শর্ত হচ্ছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সব জায়গায় এটা করার জন্য বলেছি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির পূর্বে এটা করার জন্য বলছি। ভর্তির আগে এবং চূড়ান্ত পরীক্ষার আগে বিশেষ স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা দিতে হবে। মানে আমি সুস্থ শিক্ষার্থী নিলাম আর সুস্থ মানবসম্পদ জাতিকে দিলাম। এটা নিশ্চিত করতে হবে।’
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মাদক সংক্রান্ত মামলার আসামিরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে, সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির অনলাইন বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষাঙ্গন মাদকমুক্ত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষকরা চেষ্টা করলে এটি সম্ভব। আর তাহলেই সেনার বাংলা গঠনে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত