ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর, আহত মেয়ে

নেত্রকোনা প্রতিনিধি
২৫ মে ২০২৫, ০৮:১১ আপডেট : ২৫ মে ২০২৫, ০৮:১১

ছেলের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী ও স্ত্রী প্রাণ হারিয়েছেন। এ সময় গুরুতর আহত হন তাদের মেয়ে সুমাইয়া খাতুনও। সুমাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ মে) দিবাগত রাত পৌনে ৮টার দিকে উপজেলার পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিজাম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রোকেয়া খাতুন (৪২)। নিজাম উদ্দিন উপজেলার ছেছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার দুপুরে ছেলের জন্য পাত্রী দেখতে স্ত্রী রোকেয়া ও মেয়ে সুমাইয়াসহ পরিবারের লোকজনকে নিয়ে একই উপজেলার ফাজিলপুর গ্রামে যান নিজাম উদ্দিন। পরিবারের লোকজনকে নিয়ে নিজাম উদ্দিন নিজেই অটোরিকশাটি চালিয়ে যাচ্ছিলেন। পরে সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং গুরুতর আহত মেয়ে সুমাইয়াকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ সময় চালক রাসেল (৩০) ও তার সহযোগী মেহেদী হাসানকে (২২) আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

/কেএইচটি/
সম্পর্কিত
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার