মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় দাদি-নাতি নিহত

বগুড়া প্রতিনিধি
২৫ মে ২০২৫, ০৮:৪২আপডেট : ২৫ মে ২০২৫, ০৮:৪২

বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাসের চাপায় দাদি ও শিশু নাতি নিহত হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার মহাস্থান এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ কুন্দারহাটের উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, রংপুরগামী নাবিল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

নিহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সিরোটি গ্রামের মৃত আছির উদ্দিনের স্ত্রী মছিরন বেওয়া (৬৫) ও তার নাতি বগুড়ার শিবগঞ্জের মহাস্থান জাদুঘর মাস্টারপাড়ার দিনমজুর সাইদুল আলমের ছেলে নূর আলম (১১)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মছিরন বেওয়া মহাস্থান জাদুঘর মাস্টারপাড়ার ছেলে সাইদুল আলমের বাড়িতে বসবাস করেন। তিনি মহাস্থানে গাইবান্ধা নামে একটি হোটেলে কাজ করতেন। শনিবার এলাকায় একটি মজলিসের আয়োজন করা হয়। সেখানে দাওয়াত খেয়ে মছিরন বেওয়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাতি নূর আলমকে সঙ্গে নিয়ে মহাস্থান নামাপাড়া এলাকার মেয়ের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় রংপুরগামী নাবিল পরিবহনের একটি দ্রুতগতির বাস তাদের চাপা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই শিশু নূর আলমের মৃত্যু হয়। গুরুতর আহত দাদি মছিরন বেওয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যান। হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার এসআই সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে এসে বাসটি জব্দ ও মরদেহ দুটি উদ্ধার করেন।

ওই কর্মকর্তা জানান, শনিবার রাত ১২টার দিকে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় পরিবহন দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, মহাসড়কে ওভারব্রিজ থাকার পরও পথচারীদের মহাসড়ক পারাপারে সতর্কতা অবলম্বন না করায় ও বাসের দ্রুতগতির কারণে প্রায় এমন দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সকলের কঠোর নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন বলে মতামত প্রকাশ করেছেন তারা।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী