ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫০ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:১৭

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার দায়িত্ব ‍নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার পক্ষে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তবে মন্ত্রী ব্যক্তিগতভাবে নাকি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দায়িত্ব নিলেন জানতে চাইলে মাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি তার কথাই বলেছেন। মন্ত্রণালয়ের কথা বলেননি, তবে তিনি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান। তিনি বলার মানেই হচ্ছে মন্ত্রণালয়ের পক্ষে দায়িত্ব নিয়েছেন।’

একইসঙ্গে মন্ত্রী এই হামলায় দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিও করেছেন। এর আগে ওয়াহিদা খানমকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে রংপুর থেকে ঢাকায় আনা হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রসঙ্গত, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র সরকারি বাসভবনে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেনটিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। বাসায় ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ইউএনও ওয়াহিদাকে। মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকেও (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে ওয়াহিদা খানম অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন।

আরও পড়ুন:

ইউএনও ও তার বাবাকে কুপিয়ে ‘মৃত ভেবে’ ফেলে রেখে যায় হামলাকারীরা

ইউএনও ওয়াহিদার অবস্থা সংকটাপন্ন, বিদেশে নেওয়ার পরিস্থিতিও নেই

ইউএনও’র ওপর হামলায় অংশ নেয় পিপিই পরা দুই ব্যক্তি

ইউএনও’র ওপর এমন হামলা বিশ্বাস করতে পারছেন না কেউ

/জেএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্দামানের নীল জলরাশির মাঝে ধোঁয়া ওঠে যে আগ্নেয় দ্বীপ থেকে
আন্দামানের নীল জলরাশির মাঝে ধোঁয়া ওঠে যে আগ্নেয় দ্বীপ থেকে
জাপানের সঙ্গে টেক পার্ক, হাই-স্পিড রেল ও যৌথ কমিশনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
জাপানের সঙ্গে টেক পার্ক, হাই-স্পিড রেল ও যৌথ কমিশনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্যের সড়কে কার রেস, দুই ভারতীয় যুবকের ২৮ বছরের কারাদণ্ড
যুক্তরাজ্যের সড়কে কার রেস, দুই ভারতীয় যুবকের ২৮ বছরের কারাদণ্ড
ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, হদিস নেই ছাত্রদল নেতার স্ত্রী মুক্তার
টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, হদিস নেই ছাত্রদল নেতার স্ত্রী মুক্তার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে