শিগগিরই শাসনতন্ত্র ও সাধারণ নির্বাচন দিতে আগ্রহী বঙ্গবন্ধু

উদিসা ইসলাম
০৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:০০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:০০

শিগগিরই শাসনতন্ত্র ও সাধারণ নির্বাচন দিতে আগ্রহী বঙ্গবন্ধু (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ৬ সেপ্টেম্বরের ঘটনা।)
১৯৭২ সালের ৭ সেপ্টেম্বর  প্রকাশিত দৈনিক পত্রিকার খবরে বলা হয়,  প্রধানমন্ত্রী (তৎকালীন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যত শিগগির সম্ভব দেশবাসীকে একটি শাসনতন্ত্র দিতে এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সূতের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। এদিকে ইতালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আইন সম্মেলনে যোগদানকারী বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতা আইনমন্ত্রী ড. কামাল হোসেন সম্মেলন শেষে জেনেভায় গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দেশের শাসনতন্ত্র রচনার সম্পর্কিত একটি জরুরি বিষয় আলোচনা করেন। দেশের শাসনতন্ত্র রচনার সেসময় প্রায় সম্পন্ন বলে পত্রিকায় প্রকাশ করা হয়। দেশের শাসনতন্ত্র সাধারণ নির্বাচন সম্পর্কিত প্রধানমন্ত্রীর কাছ থেকে জরুরি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে ড. কামাল হোসেন বিমানে ঢাকা রওয়ানা দেবেন। তিনি জেনেভায় দুদফা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় মিলিত হন।
পাকিস্তান নিয়ে পরিবেশিত সংবাদ সঠিক নয়

পাকিস্তানের সঙ্গে  উচ্চ পর্যায়ে বা অফিসার পর্যায়ের কোনও আলোচনা অনুষ্ঠানের আগে অবশ্যই বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশ সরকারের এই নীতির কোনও পরিবর্তন হয়নি বলে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ মহল থেকে আবারও জানিয়ে দেওয়া হয়। নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ যে বিবৃতি দিয়েছেন তাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের মনোভাবের পরিবর্তনের আভাস রয়েছে এই মর্মে ইসলামাবাদ থেকে প্রেরিত এক রিপোর্টের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করা হয়। উল্লেখ্য যে নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে বিবৃতির উল্লেখ করে রিপোর্ট পাঠানো হলে বিদেশি কিছু সংবাদপত্রে সেটি ভুলভাবে পরিবেশিত হয়। আর এক খবরে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। লন্ডনের অস্ত্রোপচারের পর থেকে জেনেভায় আসার পর ১৯৭২ সালের এইদিনে বঙ্গবন্ধু প্রথমবারের মতো তার হোটেল কক্ষ থেকে কারও সাহায্য ছাড়া সিঁড়ি বেয়ে নেমে নিচে আসেন এবং মোটরকারে করে ঘুরতে যান। এসময় বঙ্গবন্ধুর সঙ্গে বেগম মুজিবও ছিলেন।

শিগগিরই শাসনতন্ত্র ও সাধারণ নির্বাচন দিতে আগ্রহী বঙ্গবন্ধু

সাধারণ পরিষদে ইন্দোনেশিয়া দৃঢ় সমর্থন দেবে

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আদম আলী গণভবনে অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম এর সাথে ৪০ মিনিট স্থায়ী এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। খবরে প্রকাশ, আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির ব্যাপারে সাধারণ পরিষদের অধিবেশনে ইন্দোনেশিয়া দৃঢ় সমর্থন দেবে বলে মালিক তাকে আশ্বাস দিয়েছেন। আবার পাকিস্তান থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনার ব্যাপারে সাহায্যেরও আশ্বাস দেন। তিনি বাংলাদেশের বিরুদ্ধে চীনের ভেটো প্রশ্নে দুঃখ প্রকাশ করেন। সৈয়দ নজরুল সাংবাদিকদের আরও বলেন, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশা করেন পাকিস্তান বাংলাদেশের বাস্তবতাকে উপলব্ধি করতে পারবে।

শিগগিরই শাসনতন্ত্র ও সাধারণ নির্বাচন দিতে আগ্রহী বঙ্গবন্ধু

ভূমি প্রশ্নে সরকারি প্রেসনোট

বাড়তি জমির রাজস্ব এড়ানোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সরকার। সরকারের কাছে ভূমি রাজস্ব প্রদান থেকে অব্যাহতি পাওয়ার উদ্দেশে জমির মালিকানা কম করে দেখানো কিংবা তা গোপন রাখার জন্য যে কোনও পন্থা অবলম্বনের বিরুদ্ধে বাংলাদেশ সরকার হুঁশিয়ার করে দিয়েছে। এক প্রেসনোটের বরাত দিয়ে এ খবর প্রকাশ হয়। প্রেসনোটে বলা হয়, সরকার জানতে পেরেছে যে ২৫ বিঘার বেশি কিংবা ১শ বিঘা জমি রয়েছে এমন কিছু সংখ্যক লোক ভূমি রাজস্ব প্রদান থেকে অব্যাহতি পাওয়া কিংবা তাদের বাড়তি জমির সরকারের কাছে সমর্পণ এড়ানোর উদ্দেশে জমি কম করে দেখানো বা তা গোপন রাখার উদ্দেশ্যে বিভিন্ন পন্থা অবলম্বন করছে। এধরনের যেকোনও তথ্য দেশপ্রেমিক নাগরিকেরা যেন নজরে রাখে এবং তাদের প্রতি লক্ষ্য রাখার পাশাপাশি তথ্যাদি ও পরিবারের প্রধানের নাম-ঠিকানা সার্কেল অফিসার, ভূমি সংস্কার দফতর এর সেক্রেটারিসহ বেশকিছু অফিসে জানাতে অনুরোধ করা হয়।

 

/এমআর/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম