মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫১

ছবি: সাজ্জাদ হোসেন দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় ৪ হাজার ৫১৬ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৩ লাখ ২৭ হাজার ৫৭৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৮ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৮৮টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১২টি। এখন পর্যন্ত ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ২০২ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৮ শতাংশ।

এতে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৭ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৫৩৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৯৮২ জন।

মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে, সিলেট বিভাগ ৪ জন এবং রংপুর বিভাগে ৭ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩১ জন এবং বাড়িতে মারা গেছেন ৬ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৪৩৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ১৭১ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৮৯৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫৫ হাজার ৫৯৯ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৪ হাজার ৭৭০ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৪৩৬ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৮৯৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ২১০ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৬ হাজার ৭৭১ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫১ হাজার ৫৬১ জন।

/এসও/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে