কোভিড মোকাবিলায় ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৯ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:১০

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভ্যাকসিন কেনার অর্থের সংস্থানসহ করোনা মোকাবিলায় সরকারের কিছু উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে নারায়ণগঞ্জ-৩ আসনের লিয়াকত হোসেন খোকার প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, মে-জুন মাসে জরুরিভিত্তিতে দুই হাজার চিকিৎসক এবং ৫ হাজার সিনিয়র স্টাফ নার্স, ৩৮১ জন ফার্মাসিস্ট ও জুলাইয়ে বিশেষ ব্যবস্থায় ২০২ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আরও দুই হাজার চিকিৎসক, দুই হাজার ৫৫০ জন সিনিয়র স্টাফ নার্স ও এক হাজার ৮৫০ জন মিডওয়াইফারি নিয়োগের কার্যক্রম চলছে।

কোভিড মোকাবিলায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার সম্পর্কে তিনি বলেন, সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় দ্রুত কোভিড-১৯ ভ্যাকসিন কেনার জন্য অর্থ বরাদ্দ রাখা, পিসিআরসহ ১০টি মেডিক্যাল কলেজ হাসপাতাল, ৫টি সংক্রামক ব্যাধি হাসপাতাল ও ৪টি বিশেষায়িত প্রতিষ্ঠানে আধুনিক মাইক্রোলজিক্যাল পরীক্ষাগার সম্প্রসারণ করা, ৮০টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পিসিআর ল্যাব কার্যকর করা, ১৭টি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার এবং অতিরিক্ত ১০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট/আইসিইউসহ মোট ১৭০ শয্যা চালু করা এবং প্রাথমিক পর্যায়ে ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইউনিট স্থাপন করা হবে।

এর পাশাপাশি বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা হলো পিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে আধুনিক মাইক্রোবায়োলজি পরীক্ষাগার স্থাপন, সংক্রামক রোগ শনাক্তকরণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর, ৮টি অভ্যন্তরীণ বিমানবন্দর ও তিনটি সমুদ্রবন্দরে ১৬টি মেডিক্যাল সেন্টার স্থাপন, ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৬৪টি জেলা হাসপাতাল ও ১৭টি মেডিক্যাল কলেজ হাসপাতালে হ্যান্ড ওয়াশ কর্নার স্থাপন, ১৭টি মেডিক্যাল কলেজ হাসপাতালে ইনফেকশাস ডিজিজেজ ডিপার্টমেন্ট স্থাপন এবং সেকেন্ডারি ও টারশিয়ারি হাসপাতালগুলোয় ইনফেকশাস প্রিভেনশন কন্ট্রোল ইউনিট স্থাপন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
চীনা বিনিয়োগে বাংলাদেশি শিল্প কতটা বড় হচ্ছে?
চীনা বিনিয়োগে বাংলাদেশি শিল্প কতটা বড় হচ্ছে?
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী