সড়কে ৯১ মামলায় ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৮

বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত গণপরিবহনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের বেশ কিছু এলাকায় ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (৯ সেপ্টেম্বর) নতুন সড়ক পরিবহন আইনে ৯১টি মামলায় ১ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১৫টি যানবাহনের কাগজপত্র জব্দ করার কথা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ আব্দুর রাজ্জাক।

আজ সকাল থেকে ঢাকার রমনা, শাহজাদপুর, দারুসসালাম, মেট্রো সার্কেল-১, কুবা মসজিদ, সায়েদাবাদ, মানিক মিয়া এভিনিউ, শ্যামলী এবং চট্টগ্রাম মহানগরীর শেরশাহ, চকবাজার, ওয়াসা মোড় ও গোলপাহাড় এলাকায় অভিযান চালানো হয়। বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) এই তথ্য জানান।
এক নজরে আজকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার চিত্র

রমনা: চারটি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় (নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম)। 

শাহজাদপুর: ৬টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় (নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম)।

দারুসসালাম: ১১টি মামলায় ১৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় এবং ২টি মোটরযানের কাগজপত্র জব্দ (নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজী)।

মেট্রো সার্কেল-১: ৯টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় (নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার)।

কুবা মসজিদ ও সায়েদাবাদ: ৬টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় (নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী)।

মানিক মিয়া এভিনিউ: ৭টি মামলায় ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় (নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীন)।

শ্যামলী: ৯টি মামলায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৫টি মোটরযানের কাগজপত্র জব্দ (নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার)।

চট্টগ্রামের শেরশাহ: আটটি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় (নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে জামান চৌধুরী)।

চট্টগ্রামের চকবাজার: ৭টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় (নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাস)।

চট্টগ্রামের ওয়াসা মোড় ও গোলপাহাড়: ২৪টি মামলায় ২৩ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় এবং ৮টি মোটরযানের কাগজপত্র জব্দ (নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমান)।

/এসএস/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম