২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যু নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৬ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩২

২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি। এই বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন  মোট ১০০ জন। দেশের আট বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগে মৃত্যু হার সবচেয়ে কম।

শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

এদিকে দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন।  এখনও পর্যন্ত মোট মারা গেছেন চার হাজার ৬৬৮ জন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

দেশে করোনায় মোট মারা যাওয়া চার হাজার ৬৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন দুই হাজার ২৫৮ জন, যা  শতকরা হিসাবে ৪৮ দশমিক ৩৭ শতাংশ। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৯৮৯ জন,অর্থাৎ ২১ দশমিক ১৯ শতাংশ। রাজশাহী বিভাগে মারা গেছেন ৩১২ জন, ছয় দশমিক ৬৮ শতাংশ।  খুলনা বিভাগ মারা গেছেন ৩৯৬ জন, আট দশমিক ৪৮ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ১৮০ জন, তিন দশমিক ৮৬ শতাংশ। সিলেট বিভাগে মারা গেছেন ২১০ জন, চার দশমিক ৫০ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ২২৩ জন, চার দশমিক ৭৮ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১০০ জন, শতকরা হিসেবে দুই দশমিক ১৪ শতাংশ।

আবার দেশে মোট করোনায় মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়— শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে ২০ জন; শতকরা হিসাববে শূন্য দশমিক ৪৩ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪০ জন, শূন্য দমমিক ৮৬ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১০৯ জন, দুই দশমিক ৩৪ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৮০ জন, ছয় শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬১০ জন, ১৩ দশমিক শূন্য সাত শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক হাজার ২৭৪ জন, ২৭ দশমিক ২৯ শতাংশ এবং ষাটোর্ধ্ব দুই হাজার ৩৩৫ জন, ৫০ দশমিক শূন্য দুই শতাংশ।

ছবি: সাজ্জাদ হোসেন

 

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
পাকিস্তানি ঐতিহ্যের ছোঁয়ায় মিস ইউনিভার্সের মঞ্চে মিসবাহ
পাকিস্তানি ঐতিহ্যের ছোঁয়ায় মিস ইউনিভার্সের মঞ্চে মিসবাহ
কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী, নেওয়া হলো হাসপাতালে
কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী, নেওয়া হলো হাসপাতালে
ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ দিচ্ছে নিজ দলই
ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ দিচ্ছে নিজ দলই
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি