বৃষ্টি উপেক্ষা করে টিকিটের আশায় জড়ো প্রবাসীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৯

টিকিটের জন্য প্রবাসীদের ভিড় কাজে ফেরার উৎকণ্ঠা নিয়ে টানা অষ্টম দিনের মতো আবারও কাওরান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে টিকিটের আশায় জড়ো হয়েছেন প্রবাসীরা। টিকিটের নিশ্চয়তা না পেলেও টোকেনের আশায় কেউ বসে কিংবা কেউ গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তাদের দাবি, এয়ারলাইন্স যেন তাদের টিকিটের নিশ্চয়তা দেয় এবং টোকেন সরবরাহ করে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই ভিড় করতে থাকেন প্রবাসীরা। এতে রাস্তায় জটলার সৃষ্টি হয়। তবে বৃষ্টির সঙ্গে সঙ্গে জটলা কমে যায়। টিকিটের জন্য প্রবাসীদের ভিড়

টিকিটের আশায় অপেক্ষমাণ প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অনেকেই নোয়াখালী, মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকিটের জন্য এসেছেন। কেউ কেউ গত শনিবার থেকে অপেক্ষা করছেন। কিন্তু কাজে ফেরার কোনও নিশ্চয়তা কেউ পাচ্ছেন না। টিকিটের জন্য টোকেন হাতে পেলেও কিছুটা স্বস্তি পাওয়া যাবে বলে জানান তারা।

নরসিংদী থেকে আসা শফিকুল ইসলাম পাঁচ বছর ধরে কাজ করেন সৌদি আরবের জেদ্দায়। পাঁচ দিন ধরে ঘুরছেন টিকিটের জন্য, কিন্তু মিলছে খালি হতাশা। তিনি বলেন, ‘ভিসার ডেট পার হয়ে গেছে। কবে বাড়বে জানি না। টিকিটের জন্য ঘুরতেছি পাঁচ দিন ধরে। এয়ারলাইন্সের কাছ থেকেও কিছু জানতে পারতেসি না। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। কাজে ফিরতে পারবো কিনা জানি না।’ টিকিটের জন্য প্রবাসীদের ভিড়

নরসিংদী থেকে আসা আরেক প্রবাসী কর্মী আবুল হাসেম ১৬ বছর ধরে কাজ করছেন সৌদি আরবে। তিনি বলেন, ‘কাজে ফিরতে না পারলে কাজ থাকবে না। বাড়িতে খাওয়ামু কী? এমনিতে পাঁচ মাস কাজ নাই। তাই বেতন নাই। ছুটিতে আইসা আটকা পড়লাম।’

মানিকগঞ্জের শাহীন ইসলাম জানান, ‘টোকেন কবে দিবে কখন দিবে, তাও জানতে পারলে হইতো। ঢাকায় বারবার আসা যাওয়াতে অনেক খরচ। এমনিতেই কাজ নাই বেতন নাই।’ টিকিটের জন্য প্রবাসীদের ভিড়

আন্তর্জাতিক ফ্লাইট চালু করার পর বাংলাদেশিদের সৌদি আরবে কর্মস্থলে ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ভিসার মেয়াদ, ফ্লাইট সংকট থাকায় কিছুটা জটিলতায় পড়তে হচ্ছে প্রবাসীদের। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স বিশেষ ফ্লাইটের পাশাপাশি নিয়মিত ফ্লাইটে যাত্রী নেওয়া ‍শুরু করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রবাসীদের সৌদিতে ফেরাতে ফ্লাইট পরিচালনা শুরু করবে। তবে করোনা মহামারির মধ্যে সৌদিতে ফিরতে প্রবাসীদের মানতে হবে স্বাস্থ্যবিধিসহ বেশ কিছু শর্ত।  

আরও পড়ুন-

সৌদি আরবে পৌঁছেছেন আরও ৩০২ জন 

রাতে ফ্লাইট, এখনও হাতে আসেনি করোনা পরীক্ষার ফল

করোনা পরীক্ষার দুশ্চিন্তায় ম্লান হলো টিকিট পাওয়ার আনন্দ

সৌদিতে আরও ফ্লাইটের অনুমতি পেলো বিমান

সৌদি আরবে আকামার মেয়াদ বাড়লো ২৪ দিন

আটকে পড়া সৌদি প্রবাসীদের জন্য বিমানের দুই ফ্লাইট

সৌদি প্রবাসীদের ঢাকায় ভিসা পেতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সৌদি যেতে লাগবে স্মার্ট ফোন, শর্ত না মানলে জরিমানা 

সৌদি আরব পৌঁছেছেন ২৫২ প্রবাসী

কাজ হারানোর শঙ্কায় এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও

৫৪ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে সৌদি আরবের চাপ, মানবে না বাংলাদেশ  

 

 

/এসও/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের