সৌদি প্রবাসীদের ঢাকায় ভিসা পেতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২০, ০২:০৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:২১

পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি দূতাবাসের ভিসা প্রত্যাশী এবং সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানে টিকেট করতে ইচ্ছুক ব্যক্তিদেরকে বিশৃঙ্খলা না করে নিয়মতান্ত্রিকভাবে কাজ সম্পন্ন করার অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে আবারও যাওয়ার সুযোগ পেয়েছেন। সৌদি প্রবাসী যেসব বাংলাদেশি নাগরিক দেশে আসার পর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে তাদের ঢাকাস্থ সৌদি দূতাবাসের মাধ্যমে ভিসা দিতে সৌদি কর্তৃপক্ষ সম্মত হয়েছে। রবিবার থেকে সৌদি দূতাবাস খুলবে। এছাড়া ইকামার মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে। সৌদি আরবে গমনের জন্য সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান টিকিট ইস্যু করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা সংগ্রহের সময় ঢাকাস্থ সৌদি দূতাবাসে অথবা টিকিট সংগ্রহের সময় সৌদি এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমানের সামনে কোনও ধরনের বিশৃঙ্খলা না করার অনুরোধ করা যাচ্ছে। কোনও ধরনের হট্টগোল না করে শৃঙ্খলাবদ্ধ হয়ে টিকিট ক্রয় ও ভিসার আবেদন জমা দেওয়ার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।

এছাড়া বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের তৃতীয়পক্ষের প্ররোচনায় কোনও ধরনের  বিশৃঙ্খলা না করার আহ্বান জানানো হচ্ছে।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে চায় সৌদি আরব 
ভিসার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশিদের সৌদি ছাড়ার সুযোগ
৯ হজ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্ম মন্ত্রণালয়
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’