মাহবুবে আলম সর্বজন শ্রদ্ধেয় ছিলেন: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:২৮

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইনজীবী হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
শোকবার্তায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় বলা হয়, মাহবুবে আলমের সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সুদীর্ঘ ২৮ বছরের সুসম্পর্ক ছিল। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। একজন আইনজীবী হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি অত্যন্ত গুণী, নির্লোভ এবং নির্মোহ একজন ব্যক্তি ছিলেন। আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। আইন অঙ্গনে তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার মৃত্যুতে আইন অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

/বিআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম