সুপ্রিম কোর্টে মাহবুবে আলমের জানাজা সোমবার সকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৫

মাহবুবে আলম (ফাইল ছবি) সদ্য প্রয়াত দেশবরেণ্য আইনজীবী ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজা আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল সকাল ১১টায় সুপ্রিম কোর্ট গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামীকাল সকাল সাড়ে ৮টায় তার মরদেহ সিএমএইচ থেকে কিছুক্ষণের জন্য মিন্টো রোডের বাসায় আনা হবে। এরপর ১১ টায় তার নামাজে জানাযা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
করোনায় আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম হাসপাতালে ভর্তি হন। এরপর গত ১৮ সেপ্টেম্বর ভোরে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না বলে জানান চিকিৎসকরা। তবে গত ১৯ সেপ্টেম্বর থেকে আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে। পরে গত ২০ সেপ্টেম্বর তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তবে এরপর আবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

আরও পড়ুন: 

মৃত্যুতেই শেষ হলো অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব

বিচার বিভাগ এভাবে চলতে থাকলে রাষ্ট্র অকার্যকর হয়ে যাবে: মাহবুবে আলম

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী