গুণাগুণ যাচাই করে ভূমির ব্যবহার

শফিকুল ইসলাম
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৯:০০ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩১

ভূমি মন্ত্রণালয়

এখন থেকে আর যেনতেন কাজে ভূমি ব্যবহার করা যাবে না। গুণাগুণ যাচাই করে ভূমি ব্যবহার করতে হবে। এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের ৬৪ জেলার আওতাধীন ৪৯৩টি উপজেলার চার হাজার ৫৬২টি ইউনিয়নের ৫৬ হাজার ৩৪৮টি মৌজার সব জমির গুণাগুণ যাচাই করা হবে। এরপর ভূমির গুণাগুণ অনুযায়ী ভূমিকে প্লটওয়ারি কৃষি, আবাসন, বাণিজ্যিক, পর্যটন ও শিল্প উন্নয়ন ইত্যাদি ক্যাটাগরিতে ভাগ করা হবে। জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, সিদ্ধান্তটি বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি ২৯ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের অনুমোদন পেয়েছে। ৩৩৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করবে ভূমি মন্ত্রণালয়।

সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে সমগ্র দেশে ডিজিটাল ভূমি জোনিং এবং মৌজা ও প্লটভিত্তিক ডাটাবেজ প্রণয়ন করা যাবে। এর মাধ্যমে ভূমির প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে মাঠ পর্যায়ে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সম্পদ সংরক্ষণ করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমির গুণাগুণ অনুযায়ী ভূমিকে প্লটওয়ারি কৃষি, আবাসন, বাণিজ্যিক, পর্যটন ও শিল্প উন্নয়ন ইত্যাদি ক্যাটাগরিতে ভাগ করে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং ম্যাপ ও ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন করা হবে। মাঠ পর্যায়ে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার উদ্দেশ্যে সারাদেশে মৌজা ও প্লটভিত্তিক ডাটাবেজ প্রণয়ন করা সম্ভব হবে। জোনভিত্তিক ভূমি ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান এবং সাধারণ জনগণের সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে প্রচার-প্রচারণা চালানো হবে। ভূমি জোনিং বিষয়ক কার্যক্রম সচল রাখার জন্য ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক ‘ইউনিট’ গঠন করা হবে।

এদিকে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রকল্পটি ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের দাখিল করা প্রকল্প প্রস্তাবনায় জানা গেছে, প্রকল্পের আওতায় মৌজা ম্যাপ শিট সংগ্রহ, স্ক্যানিং, এডিট প্লট চেকিং, ডিজিটাইজেশন ও ডাটাবেজ ক্রিয়েশন করা হবে এক লাখ ৩৮ হাজার ৪১২টি। একই সঙ্গে সমপরিমাণ শিট এডিট প্লট চেকিং করা হবে। জিওরেফারেন্সসিংসহ মৌজা ম্যাপ করা হবে এক লাখ ৩৮ হাজার ৪১২ শিট। এজ ম্যাচিং অব মৌজা ম্যাপ করা হবে এক লাখ ৩৮ হাজার ৪১২টি।

হাই রেজুলেশন স্ক্যানার (আনুষঙ্গিক উপকরণসহ) কেনা হবে চারটি। প্রকল্পে ল্যান্ড ইউজ সার্ভে ব্যয় বাবদ খরচ হবে ৩০ কোটি টাকা। রয়ালিটি (স্যাটেলাইট ইমেজ) খাতে ব্যয় হবে ৬৫ কোটি টাকা। সার্ভারসহ অন্যান্য যন্ত্রণাংশ কেনা হবে দুই সেট। প্রকল্পের ৩৬ জন পরামর্শকের বেতনভাতাও ব্যয় হবে এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থে।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৫-২০২০) দলিলে সারা দেশে ভূমি জোনিং ও ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের মতামত হচ্ছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে সমগ্র দেশে ডিজিটাল ভূমি জোনিং এবং মৌজা ও প্লটভিত্তিক ডাটাবেজ প্রণয়নের মাধ্যমে ভূমির প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে মাঠ পর্যায়ে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সম্পদ সংরক্ষণ করা সম্ভব হবে। এ কারণে ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ শীর্ষক প্রকল্পটি সম্পূর্ণ জিওবি অর্থায়নে মোট ৩৩৭ কোটি ৬০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০২৪ সালের মেয়াদে বাস্তবায়নের জন্য একনেক অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, ‘যেখানে সেখানে শিল্পকারখানা বা বাড়িঘর নির্মাণ করে জমি ধ্বংস করা হচ্ছে। আগামীতে যাতে এটি না হয় সেজন্যই প্রকল্পটি একনেকের অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি ব্যবস্থাপনা সহজ হবে। এর ফলে অনেক ফসলি জমি রক্ষা পাবে।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ
শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি ‘যৌতুক’ নয়, অতঃপর  
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি ‘যৌতুক’ নয়, অতঃপর  
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার