নারী নির্যাতনকারীদের অন্য কোনও পরিচয় থাকতে পারে না: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ১৮:৪৪আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৯:৪১

‘আমি হবো আগামীদিনের শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নারী নির্যাতন-ধর্ষণের সঙ্গে যারাই যুক্ত থাকুক, যে পরিচয়ই ব্যবহার করুক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। এ ধরনের অপকর্মের সঙ্গে যারা যুক্ত, তারা দুষ্কৃতকারী। তাদের অন্য কোনও পরিচয় থাকতে পারে না। এ ধরনের দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করার জন্য সরকার বদ্ধপরিকর। ইতোপূর্বে এ ধরনের ঘটনায় অনেক দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে।’

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে ‘আমি হবো আগামী দিনের শেখ হাসিনা’ শিশুতোষ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা আগেও ঘটতো। কিন্তু আগে সামাজিক যোগাযোগমাধ্যমের এমন ব্যাপকতা না থাকায় অনেক ঘটনাই আড়ালে থেকেছে। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রায় সব ঘটনাই প্রকাশ্যে আসে। এতে এ ধরনের অপকর্ম যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া সহজতর হচ্ছে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘এ ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করার কোনও অবকাশ নেই। কিন্তু এগুলোকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য মাঝেমধ্যেই বিএনপির পক্ষ থেকে অপচেষ্টা চালানো হয়। অথচ এই বিএনপিই দলীয়ভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশে নারী ধর্ষণ করেছে। ২০০১ সালের পর আট বছরের শিশুকে, অন্তঃসত্ত্বা মহিলাকে, এমনকি নৌকায় ভোট দেওয়ার অপরাধে পুরো গ্রাম অবরুদ্ধ করে সেখানকার মহিলাদের ধর্ষণ করা হয়েছে। যারা দলীয়ভাবে এ ধরনের অপকর্ম করেছে এবং এর বিরুদ্ধে দলীয়ভাবে কোনও ব্যবস্থা গ্রহণ করে নাই, তাদের এ নিয়ে কথা বলার কতটুকু নৈতিক অধিকার আছে, সেটিই বড় প্রশ্ন।’

বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের ‘মানুষের কথা বলার অধিকার নেই’ বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘অথচ তারা সকালে একবার, দুপুরে একবার, আবার বিকালে আরও একবার সরকারের বিরুদ্ধে বিষোদগার করে। মির্জা ফখরুল সাহেব বললে তার সঙ্গে প্রতিযোগিতা দিয়ে রিজভী সাহেব বা আরও দু-একজন নেতা সকাল-বিকাল-দুপুরে বিষোদগার করে আর বলে, আমাদের কথা বলার অধিকার নেই, যা হাস্যকর।’

/এমএইচবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের