সৌদি প্রবাসীদের টিকিট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ১২:৫৭আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৩:৩৭

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব প্রবাসী যাদের কাছে রিটার্ন টিকিট আছে তাদের ধারাবাহিকভাবে কোনোরকম চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করে আসন বরাদ্দ করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট তাদের নিজস্ব টিকিট সেন্টার ছাড়া অন্য কোথাও রি-ইস্যু করার কোনও সুযোগ নেই। সৌদিগামী ফ্লাইটের টিকিট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বুধবার (৭ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৪ অক্টোবর বাংলা ট্রিবিউনে ‘প্রবাসীদের অসহায়ত্বের সুযোগে ফ্লাইটের টিকিট সিন্ডিকেটে’ শিরোনামে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে সৌদি প্রবাসীদের রিটার্ন টিকিট থাকলেও রি-ইস্যু করতে এজেন্সিগুলো সিন্ডিকেটে ১০-৫০ হাজার টাকা নেওয়ার খবর প্রকাশ হয়। প্রবাসীদের  অসহায়ত্বকে কাজে লাগিয়ে ট্রাভেল এজেন্সিগুলো প্রচারণা চালাচ্ছে।

বুধবার মন্ত্রণালয় জানিয়েছে, কিছু অসাধু এজেন্সি, ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকিট অর্থের বিনিময়ে পুনরায় ইস্যু করিয়ে দেবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন প্ল্যাটফর্মে মিথ্যা, প্রতারণামূলক প্রচারকার্য পরিচালনা করছে। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানায় মন্ত্রণালয়। যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদি আরবগামী যাত্রীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানায় মন্ত্রণালয়।

আরও পড়ুন:

প্রবাসীদের অসহায়ত্বের সুযোগে ফ্লাইটের টিকিট সিন্ডিকেটে

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে