বিনা পয়সায় করোনার ভ্যাকসিন পাওয়ার সুযোগ নেই: মন্ত্রিপরিষদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ১৬:৫৬আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৭:৪৬

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম (ফাইল ছবি) ‘বিনা পয়সায় করোনার ভ্যাকসিন পাওয়ার সুযোগ আছে বলে মনে হয় না’ বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিনা পয়সায় ভ্যাকসিন পাওয়ার সুযোগ আমরা হাতছাড়া করেছি বলে কেউ কেউ বলছেন, তারা এটা ঠিক বলেননি। বিনা পয়সায় ভ্যাকসিন পাওয়ায় সুযোগ আছে বলে মনে হয় না।
বুধবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে করোনার ভ্যাকসিন নিয়ে আলোচনায় এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।
বৈঠক শেষে ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের আরও জানান, ভ্যাকসিন আগামী বছরের এপ্রিলের আগে আসবে বলে মনে হচ্ছে না। বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা পাবে। এসব টিকা সংগ্রহ করার জন্য ৬শ কোটি টাকার একটি তহবিলও গঠন করা হয়েছে। অসমর্থ ও দরিদ্র নাগরিকদের এসব টিকা বিনা টাকায় দেওয়া হতে পারে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য অনেক দেশ ও সংস্থা কাজ করছে। আমরা তাদের সবার সঙ্গে যোগাযোগ করছি। যেসব প্রতিষ্ঠান আমাদের দেশে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে ভ্যাকসিন উৎপাদন করবে আমরা তাদের অগ্রাধিকার দেবো।

/এসআই/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম