নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর অবস্থানে সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ২২:৩০আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২২:৩৩

নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর অবস্থানে সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে যতগুলো নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে, সবগুলোর অভিযুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে। নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাংবাদিকদেরও বিশেষ ভূমিকা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংগঠন সমূহের নিবন্ধন থাকলে দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকে। ফলে সাংগঠনিক শৃঙ্খলা বজায় থাকে। অনিবন্ধনকৃত গড়ে ওঠা সংগঠনের কারণে অনেক সময় অনৈতিক ঘটনা ঘটে। তাই সাংবাদিক সংগঠনসমূহেরও নিবন্ধন থাকা উচিত।’

মতবিনিময় সভায় জিইউজের নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি এম.এ.সালাম শান্ত, সাধারণ সম্পাদক এস.এম. নূরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নূরুল আমীন, কোষাধ্যক্ষ মো.মনিরুজ্জামান, দফতর সম্পাদক মো. কামাল হোসেন বাবুল ও জিইউজে’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আল মামুন উপস্থিত ছিলেন।

এই সময় মন্ত্রী গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং গাজীপুরের উন্নয়ন রাজনীতি ও সমসাময়িক বিষয়ে আলোচনা করেন।

সাংবাদিক নেতারা সাংবাদিকদের জন্য ‘জাতীয় সাংবাদিক দিবস’ করার দাবি জানালে মন্ত্রী নেতাদের সঙ্গে সহমত পোষণ করেন। সেই সঙ্গে তিনি দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। পরে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রসঙ্গত, গত ৪ অক্টোবর জিইউজে’র নির্বাচন অনুষ্ঠিত হয়।

/এসআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম