অল্প সময়ে শাসনতন্ত্র দেওয়ার কৃতিত্ব আওয়ামী লীগের: বঙ্গবন্ধু

উদিসা ইসলাম
০৯ অক্টোবর ২০২০, ০৮:০০আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০৮:০০

অল্প সময়ে শাসনতন্ত্র দেওয়ার কৃতিত্ব আওয়ামী লীগের: বঙ্গবন্ধু (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ৯ অক্টোবরের ঘটনা।)
গণপরিষদ অধিবেশন বসার তিনদিন আগে আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলকে কৃতিত্ব দিয়ে বলেন, এত তাড়াতাড়ি শাসনতন্ত্র পেতে পারেন বলে কেউ আশা করেনি। বিপ্লবের মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের পর এত তাড়াতাড়ি শাসনতন্ত্র দেওয়া হয়েছে বলে দুনিয়ার কোনও দেশের ইতিহাসে নজিরবিহীন। আর এই কৃতিত্ব একমাত্র আওয়ামী লীগই দাবি করতে পারে। ১৯৭২ সালের ৯ অক্টোবর তিনি এসব কথা বলেন। এদিকে এইদিনে বাংলাদেশ-ভারত বাণিজ্য বিভাগীয় পর্যায়ের বৈঠক শেষে ভারতীয় প্রতিনিধি দল দেশে ফিরে যান এবং দুই দেশের স্বার্থে সীমান্ত বাণিজ্য স্থগিত করা হয়।

অল্প সময়ে শাসনতন্ত্র দেওয়ার কৃতিত্ব আওয়ামী লীগের: বঙ্গবন্ধু
জনগণের আশা-আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন ঘটবে
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, গণপরিষদের আসন্ন অধিবেশনে যে শাসনতন্ত্র পাস করা হবে তাতে জনগণের আশা-আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন ঘটবে। বাংলাদেশের জনগণ সাগ্রহে এই শাসনতন্ত্র গ্রহণ করবেন বলে তিনি ঘোষণা করেন। আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির দু'দিনব্যাপী সভার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতাকালে বঙ্গবন্ধু এই আস্থা ব্যক্ত করেন।
কারিগরি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। সেখানে শাসনতন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া সভায় দেশের বিভিন্ন সমস্যা ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে আওয়ামী লীগের নেতা শাহ মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, দেশবাসী খুব শিগগির একটি শাসনতন্ত্র পাচ্ছেন। দেশের যে পরিস্থিতি তাতে গণপরিষদের আসন্ন অধিবেশনে পেশ করার জন্য ৩৪ জন সদস্যবিশিষ্ট শাসনতন্ত্র কমিটি যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করেছেন তার জন্য প্রধানমন্ত্রী কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।

অল্প সময়ে শাসনতন্ত্র দেওয়ার কৃতিত্ব আওয়ামী লীগের: বঙ্গবন্ধু
সরকার আইনের শাসন কায়েম করেছে
স্বাধীনতার পর থেকে তার সরকারের ভূমিকার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, তারা একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করেছেন এবং আইনের শাসন কায়েমের মাধ্যমে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে নিয়েছেন। অন্যরা যা কিছু বলুন না কেন দেশ স্থিতিশীলতা ও উন্নতির পথে এগুচ্ছে বলেও উল্লেখ করেন বঙ্গবন্ধু। জনগণের ন্যায্য দাবি আদায়ে আওয়ামী লীগের সংগ্রামী ভূমিকার কথা উল্লেখ করে বঙ্গবন্ধু বলেন, আওয়ামী লীগ সব সময় জনতার আন্দোলনে জনগণের দাবির প্রতি আস্থা নিয়ে নিঃস্বার্থভাবে সংগ্রাম করেছে।
গণপরিষদের সদস্যদের লক্ষ্য করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, আপনারা নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাহায্য করুন এবং জনগণের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করুন। জনগণের কল্যাণ হবে আপনাদের সকল কাজের একমাত্র লক্ষ্য।

অল্প সময়ে শাসনতন্ত্র দেওয়ার কৃতিত্ব আওয়ামী লীগের: বঙ্গবন্ধু
সীমান্ত বাণিজ্য স্থগিত
বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত বাণিজ্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে বলবৎ হবে বলে বিপিআই সরকারি সূত্রে জানানো হয়। ভারত ও বাংলাদেশ সরকার বাণিজ্য বিভাগীয় বাণিজ্য স্থগিত রাখার ব্যাপারে একমত হয়েছে। ১৯৭২ সালের ৯ অক্টোবর সোমবার ঢাকায় সমাপ্ত বাংলাদেশ-ভারত বাণিজ্য আলোচনায় উভয় দেশের প্রতিনিধিরা এই সিদ্ধান্ত নেয়। গত চারদিন ধরে ভারত ও বাংলাদেশ সরকারের বাণিজ্য বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে ভারত-বাংলাদেশ বাণিজ্য চুক্তি সম্পর্কে পর্যালোচনা বৈঠক চলছিল, যা ৯ অক্টোবর শেষ হয়। ভারতের বৈদেশিক বাণিজ্য দফতরের জয়েন্ট সেক্রেটারি রঘুপতির নেতৃত্বে সাত সদস্যের ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল এরপর ঢাকা ত্যাগ করেন। এর আগে রঘুপতি সাংবাদিকদের বলেন, জনসাধারণের কল্যাণে দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রসার ঘটাতে অসুস্থ বাণিজ্যের লেনদেনের ব্যাপারে তারা যৌথভাবে খুব সন্তুষ্ট ব্যবস্থাপনা করতে সক্ষম হয়েছেন।
উপযুক্ত সূত্রে বলা হয়, বাংলাদেশ-ভারত সরকারি পর্যায়ে বাণিজ্য আলোচনা চলাকালে বাংলাদেশই সীমান্ত বাণিজ্য স্থগিত রাখার প্রস্তাব করে। যথাযথ অনুসন্ধান ও নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে না পারলে সীমান্ত বাণিজ্যের অর্থবহ বাস্তবায়ন সম্ভব হবে না বলে মনে করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম