ঢাকা-৫ উপনির্বাচনে নৌকার মনু জয়ী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ২২:১২আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:২১

ঢাকা-৫ উপনির্বাচনে নৌকার মনু জয়ী ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ৪৫ হাজার ৬৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন দুই হাজার ৯২৬ ভোট। ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনে ভোট পড়েছে ১০ দশমিক ৪৩ শতাংশ।

শনিবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচন কমিশনের পক্ষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মীর আব্দুস সবুর পেয়েছেন ৪১৩ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী আনছার রহমান শিকদার পেয়েছেন ৪৯ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী আরিফুর রহমান সুমন মাস্টার ১১১ ভোট পেয়েছেন।

এরআগে সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা আট ঘণ্টা ভোটগ্রহণ হয়। ১৮৭টি কেন্দ্রে ৮৬৪টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ঢাকা- ৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। এরমধ্যে দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন পুরুষ এবং দুই লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী ভোটার। ঢাকা-৫ আসনে রয়েছে ১৪টি ওয়ার্ড। মতিঝিল (আংশিক), যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী (আংশিক) নিয়ে এই আসন।

গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। 

/এএইচআর/এনএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম