৭৮ শতাংশ করোনা বেড খালি, আইসিইউ খালি অর্ধেকের বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ১৬:৫২ আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৭:২৬

যশোর জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ড

সারাদেশে করোনা চিকিৎসার জন্য হাসপাতালে বেডের (শয্যা) সংখ্যা ১১ হাজার ৬০৮টি। এর মধ্যে রোগী ভর্তি আছে দুই হাজার ৫৪১ জন এবং খালি আছে ৯ হাজার ৬৭টি। সেই হিসাবে দেশের ৭৮ দশমিক ১১ শতাংশ সাধারণ শয্যা খালি আছে। সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়। আর আইসিইউ শয্যা খালি আছে ৫৫ দশমিক ১৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে আইসিইউ শয্যা ৫৬৪টি। আইসিইউতে ভর্তি আছে ২৫৩ জন এবং খালি আছে ৩১১টি। সেই হিসাবে দেশের ৫৫ দশমিক ১৪ শতাংশ আইসিইউ শয্যা খালি।

এছাড়া ঢাকা শহরে হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা তিন হাজার ৫১৯টি। সাধারণ শয্যায় ভর্তি করা রোগী এক হাজার ৮৬৪ জন। শয্যা খালি আছে এক হাজার ৬৫৫টি। সেই হিসাবে ৪৭ দশমিক ০৩ শতাংশ সাধারণ শয্যা খালি আছে। ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা ৩১৪টি, ভর্তি আছে ১৮১ জন, খালি আছে ১৩৩টি। অর্থাৎ ৫৫ দশমিক ১৪ শতাংশ আইসিইউ শয্যা খালি।

চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যা ৮২৫টি, ভর্তি আছে ১৩৮ জন, খালি আছে ৬৮৭টি। অর্থাৎ ৮৩ দশমিক ২৭ শতাংশ শয্যা খালি আছে। আর চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যা ৩৯টি, ভর্তি আছে ১১ জন, খালি আছে ২৮টি। সেই হিসাবে ৭১ দশমিক ৭৯ শতাংশ আইসিইউ শয্যা খালি। 

/এসও/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ার লোকাল আইল্যান্ড বনাম বিলাসবহুল রিসোর্ট-কোনটিতে খরচ কম?
মালয়েশিয়ার লোকাল আইল্যান্ড বনাম বিলাসবহুল রিসোর্ট-কোনটিতে খরচ কম?
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন
লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২
লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত