বিশেষ অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ১৮:০৪ আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৯:০৪

সংসদ অধিবেশন (ফাইল ফটো)

দেশের ইতিহাসে জাতীয় সংসদের প্রথম বিশেষ অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষে আয়োজিত এই বিশেষ অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় শুরু হয়। অবশ্য একাদশ সংসদের দশম এ অধিবেশনের প্রথম কার্যদিবসটি সাধারণ অধিবেশনের আকারে রবিবার (৮ নভেম্বর) শুরু হয়।

বিশেষ অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয় থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। কোভিড-১৯ নেগেটিভ সব সংসদ সদস্য আজকের অধিবেশনে যোগদানের সুযোগ পেয়েছেন। সংসদ সচিবালয়ের যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন তাদের সবার করোনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা পরীক্ষা করা হয়েছে অধিবেশনে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদেরও। সংসদ সদস্যসহ সংসদ কক্ষে প্রবেশকারী সবার করোনার রিপোর্ট দেখে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। মাস্ক পরিধানসহ স্বাস্থ্য সুরক্ষা গ্রহণ করে অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা অবস্থান করছেন।

অধিবেশনে রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশের পর জাতীয় সংগীত প্রচার করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের (১০ জানুয়ারি ১৯৭২) ভাষণ প্রচার করা হয় সংসদ কক্ষে।

রাষ্ট্রপতি মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনে ভাষণ প্রদান করবেন। রাষ্ট্রপতির ভাষণের পর আবারও জাতীয় সংগীত প্রচার হবে এবং তিনি সংসদ কক্ষ ত্যাগ করবেন। এরপর কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হবে সংসদের বৈঠক। বিরতি শেষে সংসদের বৈঠক শুরু হলে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে ১৪৭ বিধিতে আলোচনার জন্য সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কার সঙ্গে কার আঁতাত ছিল, জাতি জানে’: এ্যানি
‘কার সঙ্গে কার আঁতাত ছিল, জাতি জানে’: এ্যানি
এনসিপিতে সামান্তা শারমিনের পদাবনতি
এনসিপিতে সামান্তা শারমিনের পদাবনতি
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান