দেশের দুই কোম্পানি পেলো ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২০, ০২:০৯আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০২:১৭

দেশের দুই কোম্পানি পেলো ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের পুরস্কার দেশীয় দুই কোম্পানি ডেনিম এক্সপার্ট ও গ্রীন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি টেকসই উৎপাদন ব্যবস্থা এবং সমাজিক কাজের স্বীকৃতি স্বরুপ অর্জন করেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক্সেলেন্স পুরস্কার। মঙ্গলবার (১৭ নভেম্বর) ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ফারজানা চৌধুরি এই খবর নিশ্চিত করেছেন।

ডেনিম এক্সপার্ট জ্বালানি ও পানির কম ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, কম কার্বন উৎপাদনের মাধ্যমে বিভিন্ন ধাপে টেক সই উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করেছে। শুধু তাই না আন্তর্জাতিক বেসরকারি সংস্থার মাধ্যমে তৃতীয় লিঙ্গ ও মানবপাচারের শিকার মানুষদের কাজ করার সুযোগ করে দিয়েছে। তাই এই পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় ইনস্যুরেন্স কোম্পানি গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় কয়েক লাখ মানুষকে সার্বজনীন স্বাস্থ্য সেবা পাওয়ার সুযোগ করে দিয়ে পুরস্কৃত হয়েছে।

ডেনিম এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন বলেন, ’পৃথিবীর প্রথম পরিবেশবান্ধব (গ্রীন) ১০টি তৈরি পোশাক কারখানার মধ্যে ৯টি বাংলাদেশে অবস্থিত। পরিবেশবান্ধব অনেক কিছু আমরা করি এবং সরকারও করে কিন্তু এর আন্তর্জাতিক স্বীকৃতি তেমন নেই।’

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরি বলেন, ’এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের জন্য এবং ইনস্যুরেন্স শিল্পের জন্য বড় পাওয়া। প্রায় সাড়ে ছয় লাখ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে গ্রীন ডেলটা। ২০১৬ থেকে সাস্টেইনেবল ডেভলপমেন্ট গোলকে (এসডিজি) আমরা করপোরেট লক্ষ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছি।’

বাংলাদেশের ব্যবসায়ীরা অত্যন্ত চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করে এবং এধরনের স্বীকৃতি তাদেরকে আরও বেশি উৎসাহিত করবে বলে জানান ফারজানা চৌধুরি।

/এসএসজেড/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী