বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করেছে ভারতীয় দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২০, ১৪:১২আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৪:১৩

বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করেছে ভারতীয় দূতাবাস মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় হাইকমিশন বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এই হাতঘড়ি উন্মোচন করেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘড়িগুলোর ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর। যা তাঁর বার্তার নিরবচ্ছিন্নতা এবং তাঁর চিরন্তন প্রাসঙ্গিকতার প্রতিনিধিত্ব করে।

ভারতের বহুজাতিক টাটা গ্রুপের বিখ্যাত ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান ‘টাইটান’ ভারতীয় হাই কমিশনের জন্য এই বিশেষ সংস্করণের ঘড়িগুলো প্রস্তুত করেছে।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধের অভিন্ন ইতিহাসের কথা স্মরণ করেন যা ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে ওঠার মূল ভিত্তি।

বিক্রম দোরাইস্বামী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর। এটাই স্বাভাবিক যে, স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারি বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালোবাসা দেখিয়েছিলেন, তেমনিভাবে তারা মুজিববর্ষও উদযাপন করতে চান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২০ সালের ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের সূচনাকালে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছিলেন। বঙ্গবন্ধুকে সাহসী নেতা হিসাবে অভিহিত করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে বঙ্গবন্ধুর জীবন সবার জন্য অনুপ্রেরণা ছিল।

আরও পড়ুন- ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের রাখিবন্ধনে আবদ্ধ ও কালের পরীক্ষায় উত্তীর্ণ’

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের