সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাক্টিসে বিশেষ নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২০, ১৭:১৩আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৭:১৫

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাক্টিসে বিশেষ নিষেধাজ্ঞা সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাক্টিস নিয়ে বিশেষ নিষেধাজ্ঞা দিয়েছে স্বাস্থ্য বিভাগের টাস্কফোর্স কমিটি। ওই কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে অফিস সময়ে সরকারি হাসপাতালের কোনও চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকতে পারবেন না। কোনও কারণে যদি কেউ বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় থাকে তাহলে সেটি টাস্কফোর্স ও সংশ্লিষ্টদের অবগত করতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ নভেম্বর (মঙ্গলবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের জনস্বাস্থ্য-১ অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং টাস্কফোর্স কমিটির আহ্বায়ক মোস্তফা কামাল-এর সভাপতিত্বে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
কমিটির বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, দেশের হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ও ক্লিনিকগুলোকে লাইসেন্স নিবন্ধন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সভায় টাস্কফোর্স কর্তৃক সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে গত ১৬ নভেম্বরের মধ্যে অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় টাস্কফোর্স কমিটির সদস্য সচিব শিব্বির ওসমানী, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা, যুগ্মসচিব সালমা তানজিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/জেএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম