আরও ৩৬ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৫:৫৮আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৭:০০

রংপুরে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ অ্যাম্বুলেন্সে ওঠানোর জন্য আনা হচ্ছে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৯০৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন করোনা শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৬ জন, এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ৫৮০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২০৯ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭১৮টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১২টি। এখন পর্যন্ত ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৭৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৩ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৫২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৫২৮ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ২৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন।

২৪ ঘণ্টায় ৩৬ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। 

 

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম