করোনায় ৭ দিনে মৃত্যু ২৩০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৬:২৩আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৬:২৩

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন (ছবি: চাঁদপুর প্রতিনিধি) দেশে করোনা সংক্রমণ শুরুর পর ৪৮তম সপ্তাহে নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার ৪৭তম সপ্তাহের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মৃত্যু বেড়েছে ২৯ দশমিক ৯৪ শতাংশ। করোনা সংক্রমণের ৪৮তম সপ্তাহে মারা গেছেন ২৩০ জন। শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সপ্তাহের ভিত্তিতে তুলনামূলক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদফতর জানায়, ৪৭তম সপ্তাহে নমুনা পরীক্ষা করা হয়েছিল এক লাখ ৮ হাজার ৬৮টি। এই সময়ে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৭৮৫ জন, সুস্থ হয়েছেন ১২ হাজার ৫০৩ জন এবং মারা গেছেন ১৭৭ জন। ৪৮তম সপ্তাহে নমুনা পরীক্ষা করা হয়েছিল এক লাখ ৮ হাজার ৩৯০টি। এই সময়ে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৩৩৮ জন, সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৪ জন এবং মারা গেছেন ২৩০ জন।

রিপোর্ট তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষা ৪৭তম সপ্তাহের তুলনায় ৪৮তম সপ্তাহে ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এছাড়া শনাক্ত বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ, সুস্থতা বেড়েছে ৬ দশমিক ৫৭ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ২৯ দশমিক ৯৪ শতাংশ।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম