তিন মাস পর আবারও একদিনে শনাক্ত আড়াই হাজার ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৬:১৫আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৭:১৬

করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা) সর্বশেষ গত ২ সেপ্টেম্বর দেশে একদিনে করোনা শনাক্ত হন দুই হাজার ৫৮২ জন। এরপর এখন পর্যন্ত করোনা শনাক্ত একদিনে আড়াই হাজার ছাড়ায়নি। প্রায় তিন মাস পর গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৫২৫ জন। সোমবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।  

গত ২৪ ঘণ্টায় মৃত্যু শনাক্ত করা হয়েছে ৩৫ জনের। এ নিয়ে সরকারি হিসেবে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৬৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৫৬৫টি। নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৭২টি। এখন পর্যন্ত ২৭ লাখ ৭২ হাজার ৭০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৫২৫ জন। এখন পর্যন্ত চার লাখ ৬৪ হাজার ৯৩২ জন শনাক্ত হয়েছেন।

 ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩৯ জন। এখন পর্যন্ত সুস্থ তিন লাখ ৮০ হাজার ৭১১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১৬ দশমিক ৪৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৮১ দশমিক ৮৯ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৪৩ শতাংশ। করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা)

মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১১ জন নারী। এখন পর্যন্ত পুরুষ পাঁচ হাজার ৯৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৫৪৫ জন। ২৪ ঘণ্টায় ৩৫ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ বছরের বেশি ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন এবং শূন্য থেকে ২০ বছরের মধ্যে এক জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে এক জন, রাজশাহীতে চার জন,  খুলনায় দুই জন, সিলেটে এক জন, ময়মনসিংহে এক জন এবং রংপুরে এক জন।

/এসও/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম