‘পাহাড়ে শান্তি শেখ হাসিনার অবদান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৪:৩৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৪:৫১

বীর বাহাদুর উশৈসিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ‘শান্তিচুক্তির ফলে পাহাড়ে শান্তি বিরাজ করছে। উন্নয়ন হচ্ছে। সেখানে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় হচ্ছে। এ সবের অবদানই প্রধানন্ত্রী শেখ হাসিনার।’

বুধবার (২ ডিসেম্বর) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য বাসন্তি চাকমা, সচিব সফিকুল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারমান নববিক্রম কিশোর ত্রিপুরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, তিন পার্বত্য জেলায় ছয়টি স্মার্ট ভিলেজ স্থাপনের কাজ চলছে। ১০ হাজার ৮৯০টি পরিবারের মধ্যে সোলারের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়েছে। গত ১০ বছরে পার্বত্য অঞ্চলের যুবকদের শিক্ষা ও নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হয়েছে। রূপকল্প ২০২১ বাস্তবায়নে পার্বত্য অঞ্চলের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রয়োজন বলেও এসময় উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, আজ ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৩ বছরপূর্তি। ১৯৯৭ সালের এই দিনে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার এই চুক্তি স্বাক্ষর করেছিল।

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম