রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয়: ইইউ রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ২০:১৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২০:৪৯

রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয়: ইইউ রাষ্ট্রদূত

রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয় এবং এজন্য ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি সব দেশকে এগিয়ে আসতে হবে। ইইউ ডেলিগেশনের রাষ্ট্রদূত রেনসে তেরিংক বুধবার (২ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত ‘ডিক্যাব টক’-এ একথা বলেন।

তিনি বলেন, ‘অনেকে বলে থাকেন যে, ইইউ যথেষ্ট করছে না, কিন্তু অন্য দেশগুলো মিয়ানমারে কী করছে, সেটি লক্ষ করেন।’

চীন, ভারত ও আসিয়ান দেশগুলো মিয়ানমারকে সমর্থন করছে জানিয়ে রেনসে তেরিংক বলেন, ‘আমার মনে হয়, সব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।’

ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘এটি শুধু ইইউর বিষয় না, অন্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে। কিন্তু কোথায় তারা?’

মিয়ানমারে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘ দেশটিতে গত মাসে নির্বাচন হয়েছে। সেখানে গণতন্ত্র সবে শুরু হয়েছে। নির্বাচনের পর কী অবস্থা হবে, সেটি এখনও দেখার বিষয়। তবে রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয়।’

ওআইসির অধীনে যেটি হচ্ছে সেটি ভালো, কিন্তু আরও অনেক কিছু করার প্রয়োজন আছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে যা আছে সেটি আমরা ব্যবহার করছি। শুধু তা-ই না, মানবাধিকার কাউন্সিলসহ বিভিন্ন ফোরামে প্রত্যাবাসন নিয়ে আমরা কথা বলছি এবং মিয়ানমারের সঙ্গেও আলোচনা করছি।’

অনুষ্ঠানে ইতালিয়ান রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা, সুইডিশ রাষ্ট্রদূত বার্গ ভন লিন্ডে, ড্যানিশ রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন, স্প্যানিশ রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিটেজ এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরওয়েজ উপস্থিত ছিলেন।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের