‘সড়ক নির্মাণে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ১৯:০৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৯:০৭

ওবায়দুল কাদের গুটিকয়েক প্রকৌশলীদের জন্য পুরো সড়ক ও জনপথ বিভাগের বদনাম হতে পারে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘সড়ক নির্মাণে কোনও ধরনের দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (৫ ডিসেম্বর) সড়ক ও জনপথ অধিদফতরের প্রকৌশলী সমিতির সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসময় আরও বলেন, ‘গণতন্ত্র নাই বলে চিৎকার করা বিএনপির সুবিধাবাদী চরিত্রের অংশ। ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা এবং অধিবাসীদের নিরাপত্তা বিধানে যে কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারে ডিএমপি। এ বিষয়ে সুস্পষ্ট আইন রয়েছে। তারা কি ভুলে গেছে যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন সভা-সমাবেশে কী ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল?’

এসময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে  সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও  জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের