‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনুমতি নিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৪:৩০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৫:০৪

ওবায়দুল কাদের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে এখন থেকে ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে’র অনুমতি নিতে হবে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে অনেকেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করেন। সেটা তার প্রতি ভালোবাসা থেকে, শ্রদ্ধা থেকে। কিন্তু কিছু কিছু ভাস্কর্যের সঙ্গে বঙ্গবন্ধুর ছবির মিল থাকছে না। কখনও কখনও নকশা বা ডিজাইনেরও ত্রুটি দেখা যাচ্ছে। তাই বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি গ্রহণ ছাড়া ভাস্কর্য নির্মাণ করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানাচ্ছি।’

বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন হঠাৎ করে আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে। তবে তাদের জনস্বার্থে কঠোর হস্তে দমন করা হবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি বাঙালির হৃদয়ে আঘাত। এদেশের মুক্তিযুদ্ধ এবং অর্জনের প্রতি প্রতিক্রিয়াশীলদের চ্যালেঞ্জ। এর নেপথ্যে যারা মদত এবং অর্থের জোগান দিচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে। লাখো শহীদের রক্তে অর্জিত এদেশে কোনও সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। ভাস্কর্য ইস্যুতে দেশি-বিদেশি রাজনৈতিক কোনও ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ড করছে। আর তাতে সমর্থন দিয়ে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। যাতে প্রমাণ হয় বিএনপিই মুক্তিযুদ্ধবিরোধী বলয়ের পৃষ্ঠপোষক। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব অপকৌশল মোকাবিলা করা হবে। তাই সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে।‘

‘সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিণত করেছে’ বলে বিএনপি মহাসচিব যে অভিযোগ করেছেন, তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তা ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। আসলে বিএনপি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে ব্যর্থতার দায় চাপাচ্ছে নির্বাচন কমিশনের ওপর। যারা ভোটের দিন কেন্দ্রে না যাওয়ার মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে, তাদের এ অপপ্রয়াস জণগণের কাছে স্পষ্ট।’

ব্রিফিংয়ের আগে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের  রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম