বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী হতে হবে: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২০, ১৪:৪৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৪:৪৮

বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করায় গ্রাম-গঞ্জে মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে। এটা ভালো লক্ষণ, তবে এটাকে আরও জোরদার করতে হবে। নিজেদের শক্তি দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধুর ভাস্কর্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।’

শুক্রবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত মুজিববর্ষ-২০২০ ও চলমান রাজনীতিবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যকে এত ভয় কেন আপনাদের? একদিকে শেখ হাসিনার উদ্যোগে পদ্মা সেতুর মতো উন্নয়ন প্রকল্প, অন্যদিকে গ্রামে-গঞ্জে ছড়িয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। এতে করে স্বাধীনতাবিরোধীরা ভাবছেন, তারা দাঁড়াবেন কোথায়? সেই আতঙ্কেই বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং ভাস্কর্য স্থাপন করতে দিচ্ছেন না। আপনারা মুসলিম দেশের অজুহাত দেখান। কিন্তু আপনারা হয়তো জানেন না। মুসলিম দেশগুলোতেও ভাস্কর্য আছে। এমনকি সম্রাট শাহজাহান, সিরাজ-উদ-দৌলার ভাস্কর্যও রয়েছে।’ 

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘শুধু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সেমিনার-সিম্পোজিয়ামে থাকলে হবে না। মাঠে এসে কাজ করতে হবে। স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আরও ঐক্যবদ্ধ হতে হবে।’

এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা এমএ করিম, মিনহাজুল উদ্দিন মিন্টুসহ প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

/এসএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি