৭০০০ ছাড়ালো মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২০, ১৫:৫৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৬:১১

রংপুরে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ অ্যাম্বুলেন্সে ওঠানোর জন্য আনা হচ্ছে। সরকারি হিসাবে করোনায় মৃতের সংখ্যা সাত হাজার ছাড়ালো। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৪ জনের মৃত্যু শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো সাত হাজার ২০ জনে। শনিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৬৫টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৬৩০টি। এখন পর্যন্ত ২৯ লাখ ৫৬ হাজার ৮৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৩২৯ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত চার লাখ ৮৯ হাজার ১৭৮ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ১৮৫ জন। এখন পর্যন্ত সুস্থ চার লাখ ১৭ হাজার ৫০৩ জন। করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা)

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১০ দশমিক ৫২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৫৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৫ দশমিক ৩৫ শতাংশ এবং মারা গেছে এক দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১১ জন নারী। এখন পর্যন্ত পুরুষ পাঁচ হাজার ৩৬২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৬৫৮ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে চার জন, বরিশালে এক জন, সিলেটে দুই জন, রংপুরে দুই জন এবং  ময়মনসিংহে এক জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩২ জন এবং দুই জন বাড়িতে মারা গেছেন।

/এসও/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে