ইউরোপীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা বৃদ্ধির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ০৯:৩৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০৯:৩৯

ডিজিটাল বাংলাদেশ

চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা গ্রহণের জন্য দেশীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর আইসিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন ইউরোপে কর্মরত তরুণ পেশাজীবিরা। 

শনিবার (১২ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক ওয়েবিনারে ব্রাসেলস ও এন্টওয়ার্পের পেশাজীবীরা একথা বলেন। এই প্রথমবারের মতো বেলজিয়ামে এই বিষয়ের ওপর ওয়েবিনারের আয়োজন করা হলো। 

দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইন্টার্নশিপ, শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন সহযোগিতার জন্য পরামর্শ দিয়েছে পেশাজীবীরা। 

এছাড়া ফরাসি, জার্মানসহ অন্যান্য ভাষায় দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে পেশাজীবীরা ইউরোপে অধিক হারে চাকরি পাওয়ার জন্য বাংলাদেশের কারিকুলামে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, স্বয়ংক্রিয় পরিবহনসহ অন্যান্য নতুন জিনিস অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

ওয়েবিনারে ব্রাসেলসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য বেলজিয়াম ও লুক্সেমবার্গের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগের এখনই উপযুক্ত সময়।

এ লক্ষ্য পূরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় দূতাবাসের মাধ্যমে কয়েকটি সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণের কথা জানান। 

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী