ফোনে জানা যাবে করোনা ডেডিকেটেড হাসপাতালের তথ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২০, ১৬:২২ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৭:০৩

কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর একটি মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ডেডিকেটেড হাসপাতাল এবং শয্যা সংখ্যাসহ বিভিন্ন তথ্য জানতে তিনটি মোবাইল ফোন নম্বর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৬ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফোন নম্বর তিনটি হচ্ছে–০১৩১৩-৭৯১১৩৮, ০১৩১৩-৭৯১১৩৯ এবং ০১৩১৩-৭৯১১৪০।  

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব নম্বরে কল করা হলে করোনা ডেডিকেটেড কোন হাসপাতালে কতটি শয্যা এবং আইসিইউ রয়েছে এসব জানা যাবে। এতে রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হবে না। এই নম্বরগুলোতে কল করেই তারা সুবিধামতো হাসপাতালে যেতে পারবেন।’

এর আগে কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কারিগরি কমিটির পরামর্শ ছিল, কোন হাসপাতালে কত বেড খালি রয়েছে সেটা কেন্দ্রীয়ভাবে জানানোর ব্যবস্থা করা। তাহলে রোগীদের আর ভোগান্তি হবে না। তাদের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতে হবে না।

/জেএ/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের সঙ্গে এরপর কী ঘটবে, বললেন আসিফ মাহমুদ
সালমান মুক্তাদিরের সঙ্গে এরপর কী ঘটবে, বললেন আসিফ মাহমুদ
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো