বিএনপি ভোটের কোকিল: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২০, ১৫:২৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৫:৩৭

ওবায়দুল কাদের বিএনপিকে ভোটের কোকিল বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের আর কোনও সাংবিধানিক পথ নেই। সুতরাং জনগণের স্বস্তি নষ্টের অপপ্রয়াস চালাবেন না। সরকারের নিরবতাকে দুর্বলতা ভাববেন না।’

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিএনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে অসাংবিধানিক পথে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে বিএনপি।’ দলটি উগ্র সাম্প্রদায়িকগোষ্ঠীর পৃষ্ঠপোষক দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।’ স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের সাফল্য দলের নেতাকর্মীদের প্রচার করার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘দেশে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের এসব অপপ্রচারের জবাব দিতে হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে দেশ-বিদেশে বসে বিএনপি ও দরটির দোসররা কল্পিত কাহিনী প্রচার করছে।' বিএনপিকে উদ্দেশ করে কাদের বলেন, 'দলটি রাজনীতি করে নিজেদের জন্য, জনগণের জন্য নয়।’

সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে বিএনপি দেশের ইমেজও নষ্ট করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা এ দেশের স্বাধীনতা মনেপ্রাণে এখনও মেনে নিতে পারেনি, তাই বিজয়ের মাসেও  অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধুর ভাস্কর্যেরও অবমাননা করেছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, উন্নয়নের ধারাবাহিকতায় কবিরহাট উপজেলায় প্রায় ৫৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, যার উদ্বোধন আজ করা হচ্ছে। তিনি বলেন, ‘কবিরহাট কলেজে একসঙ্গে ৭টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে, যা অনেক বড় ঘটনা। নিজ এলাকার জনগণের ভাগ্য উন্নয়ন না করে নিজের ভাগ্য উন্নয়ন করতে চাই না।’ তিনি জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন বলেও দাবি করেন। মন্ত্রী আগামী জাতীয় নির্বাচনের আগেই তার এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ারও আশ্বাস দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি আমার জন্য কিছু করিনি। পরিবারের জন্যও রাজনীতি করি না। আমি কমিশন খাই না, ঘুষ খাই না। এলাকায় অট্টালিকা গড়ে তুলিনি। এলাকার উন্নতি না করে নিজের উন্নতি করতে চাই না।’

এ সময় কবিরহাট প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রায়হানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

 

 

 

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম