করোনা: দুই কোটির বেশি মানুষ তথ্য নিয়েছে মোবাইল ফোনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২০, ১৬:৪৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৬:৪৪

করোনাভাইরাস করোনাবিষয়ক স্বাস্থ্যসেবা নিতে এ পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরে বিভিন্ন ফোন নম্বরে মোট ২ কোটি ৩১ লাখ ৮২ হাজার ২৯৪টি কল করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোবাইল ফোনে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩ নম্বরে করোনা বিষয়ে ফোন কল গিয়েছে দুই হাজার ৮২৬টি, আর এই নম্বরে এখন পর্যন্ত ফোন কল গিয়েছে ৮৪ লাখ ৪০ হাজার ১২০টি।

সরকারের জাতীয় তথ্যসেবা-৩৩৩ নম্বরে গত ২৪ ঘণ্টায় ফোন কল গিয়েছে চার হাজার ৫৩৪টি, আর এখন পর্যন্ত কল গিয়েছে এক কোটি ৪৪ লাখ এক হাজার ৬৬৭টি।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর ১০৬৫৫ নম্বরে গত ২৪ ঘণ্টায় ফোন কল গিয়েছে ১১৫টি, আর এখন পর্যন্ত কল গিয়েছে তিন লাখ ৪০ হাজার ৫০৭টি।

বিজ্ঞপ্তিতে অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ( এমআইএ) এর সূত্র থেকে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় অধিদফতর থেকে কোভিড-১৯ সংক্রান্ত টেলিমেডিসিন সেবা নিয়েছেন তিন হাজার ৩৫৮ জন, আর এখন পর্যন্ত টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নিয়েছেন ছয় লাখ ৩০ হাজার ৭১ জন।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী