থাইল্যান্ড ও আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২০, ০৯:৩১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০৯:৩২

মোহাম্মাদ আব্দুল হাই ও মোহাম্মাদ জুলকার নাইন থাইল্যান্ড ও আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আলজেরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাইকে থাইল্যান্ডে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে লন্ডনে বাংলাদেশ মিশনের উপ-প্রধান মোহাম্মাদ জুলকার নাইনকে।

১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল হাই এর আগে বাহরাইন, রাশিয়া, থাইল্যান্ড ও দুবাইতে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্রুনাইতে তিনি রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

১৭ ব্যাচের কর্মকর্তা মোহাম্মাদ জুলকার নাইন ওয়াশিংটন ডিসি, সিউল ও বার্মিংহামে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। মনাশ বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমেসি ও ট্রেড বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম