উত্তরাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২০, ১৪:১২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৭:৩১

ঘনকুয়াশায ঢাকা চারপাশ

উত্তরাঞ্চলের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমে দুই এলাকায় ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি। এই শৈত্যপ্রবাহ আরও এলাকায় বিস্তার লাভ করতে পারে। ফলে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। এটি উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়বে। তাপমাত্রা ৯ এর নিচে আছে এখন। এটি আরও কমবে। আগামী কয়েকদিন দেশের বেশ কিছু এলাকার ওপর দিয়ে বয়ে যাবে এই প্রবাহ। এতে সারাদেশেই কমবে তাপমাত্রা। নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। এছাড়া এটি দেশের উত্তর-পশ্চিমাংশে বিস্তার লাভ করতে পারে।  

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকা পর্যন্ত অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে শেষ রাত পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। এছাড়া অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।  

শুক্রবার (১৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি। এছাড়া ডিমলাতেও তাপমাত্রা ১০ এর নিচে নেমে গেছে। আজ সেখান ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 

এদিকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি, ময়মনসিংহে ১১ ডিগ্রি, চট্টগ্রামে ১৭.৪  ডিগ্রি,  সিলেটে ১৪.২ ডিগ্রি, রাজশাহীতে ১১ ডিগ্রি, রংপুরে ১০.৯ ডিগ্রি, খুলনায় ১৫.৫ ডিগ্রি এবং বরিশালে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ