বাংলা একাডেমি পরিচালিত পুরস্কার পাচ্ছেন শাহরিয়ার কবিরসহ ৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২০, ১৮:০৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৯:১৯

শাহরিয়ার কবির বাংলা একাডেমি পরিচালিত তিনটি সাহিত্য পুরস্কারের জন্য এ বছর লেখক রফিক কায়সার, শাহরিয়ার কবির ও কবি জুলফিকার মতিনের নাম ঘোষণা করা হয়েছে। সাহিত্যিক ‘মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন রফিক কায়সার, ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার’ পেয়েছেন সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির এবং ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন জুলফিকার মতিন।
রবিবার (২০ ডিসেম্বর) একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ তিনটি পুরস্কার দেওয়া হবে।
একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বাংলা ট্রিবিউনকে বলেন, এই পুরস্কারগুলো যাদের নামে, তাদের পরিবারের পক্ষ থেকে এই পুরস্কারগুলোর অর্থ দেওয়া হয়। বাংলা একাডেমি তদারকিটা করে থাকে। একেকটি পুরস্কারের মেয়াদকাল একেক রকমের। এখানে আমাদের খুব বেশি দায়িত্ব নেই।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জুলফিকার মতিনের সাহিত্য জীবন ষাটের দশক থেকে পাওয়া যায়। রফিক কায়সার আরেকটু পরে সত্তর দশককে চিত্রায়িত করেছেন। শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ গবেষণার পাশাপাশি ছোটদের জন্যও সাহিত্য রচনা করেছেন। সত্তরের দশক থেকে সাহিত্য অঙ্গনে যাত্রা শুরু সাহিত্যিক , প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক রফিক কায়সারের লেখায় উঠে আসে সমকালীন রাজনীতি ও তার বিশ্লেষণ। জুলফিকার মতিনের মননশীল প্রবন্ধসাহিত্যে তাকে অনন্য করে তুলেছে তার সমসাময়িক লেখকদের কাছ থেকে। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মুক্তিযুদ্ধকেন্দ্রিক সাহিত্য ও গল্পভাবনা শিশুদের বাংলাদেশকে জানার প্রধান উপায় হয়ে সামনে এসে দাঁড়িয়েছে।

/ইউআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম