জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন আসছে দেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২০, ১৪:৩৭ আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৬:৫৫

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম (ফাইল ছবি) জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশে করোনা ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, প্রথম দফায় তিন কোটি ডোজ আনা হবে। পরে মে-জুনের মধ্যে আরও ছয় কোটি ডোজ আসবে।

সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করার সময় সচিব এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে এ সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রীরা সচিবালয়ে বৈঠকে অংশ নেন।
করোনা ভ্যাকসিন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, টিকা দিতে ইতোমধ্যে গ্রাম পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। মূলত ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূাচ) এবং সরকারি হাসপাতালের মাধ্যমে টিকা দেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলোকে এ কার্যক্রমে সম্পৃক্ত করতে আলোচনা চলছে।

সচিব বলেন, আজকের বৈঠক স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন আমদানি ও প্রয়োগের বিষয়টি তুলে ধরেন। আগামী জুন মাসের মধ্যে সাড়ে চার কোটি মানুষ ভ্যাকসিন পাবে। বর্তমানে ইপিআই কার্যক্রম জোরদার করা হচ্ছে। যারা ভ্যাকসিন প্রয়োগ করবে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দক্ষ লোক দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানান সচিব।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো