স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২০, ১৫:০৩ আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৫:১৬

মন্ত্রিপরিষদের বৈঠক (ছবি: ফোকাস বাংলা) করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে আরও তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করার সময় মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে এ সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রীরা সচিবালয় থেকে বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে। কোনও কোনও দেশ করোনা প্রতিরোধে শক্ত অবস্থান নিয়েছে। আমাদেরও এসব বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশ্বের সাম্প্রতিক করোনা পরিস্থিতি বিবেচনায় দেশের সব নাগরিকের স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে সচিব সাংবাদিকদের বলেন, ‘নো মাস্ক নো সার্ভিস—এ নীতি কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন তিনি।’ 

উল্লেখ্য, এর আগে সবার মাস্ক পরা নিশ্চিত করতে মোবাইল কোর্ট বসিয়ে পথচারীদের জরিমানা ও জেল দেওয়া হয়। বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সরকারি অফিসগুলোতে মাস্ক না পরলে সেবা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরও মাস্ক পরা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। 

আরও পড়ুন- 

জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন আসছে দেশে
মাস্ক নিয়ে নতুন যা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নতুন রূপের করোনাভাইরাস সম্পর্কে যেসব তথ্য জানা গেছে

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক রতন মারা গেছেন
শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক রতন মারা গেছেন
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়তে উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়তে উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়
৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট
৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন