করোনা মোকাবিলায় ৮৮২ হাত ধোয়ার স্টেশন হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৫:২৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৫:২৮

হাত ধোয়া

কোভিড-১৯ মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও গণজমায়েতের স্থানে হাত ধোয়ার স্টেশন বসাচ্ছে সরকার। দেশের ৩০টি জেলার ৯৮ উপজেলায় এই হাত ধোয়ার স্টেশন নির্মাণ করা হবে। 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্প এলাকায় ৮৮২টি হাত ধোয়ার স্টেশন নির্মাণ ছাড়াও এক হাজার ৮৮২ কোটি ৫৯ লাখ টাকার এ প্রকল্পে বড় পরিসরে ৭৮টি এবং কমিউনিটি পর্যায়ে তিন হাজার ৩৬৪টি পাইপলাইনে পানি সরবরাহ ব্যবস্থা, ৫০০টি কমিউনিটি ক্লিনিটসহ ৮৫২টি স্থানে পাবলিক স্যানিটেশন ও হাইজিন সুবিধা, কমিউনিটি ক্লিনিকসমূহের টয়লেটে রানিং ওয়াটার সুবিধা প্রদান ৭৮০টি এবং অতি দরিদ্রদের জন্য তিন লাখ ৫১ হাজার ২৭০টি টয়লেট নির্মাণ। এছাড়া এ প্রকল্পে কোভিড-১৯ রোধে প্রয়োজনীয় উপকরণাদি সরবরাহে থোক এবং পারমর্শ সেবা দেওয়ার কথাও রয়েছে।

২০১২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মেয়াদকালের এ প্রকল্পের মোট ব্যয়ের ৫০ কোটি ৮৩ লাখ সরকারের অর্থায়ন এবং এক হাজার ৮৩১ কোটি ৭৬ লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে আসবে।

স্থানীয় সরকার বিভাগের ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি‘ শীর্ষক এক প্রকল্পটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করবে।

 

গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া বাড়ছে

একনেকে রাজধানীতে গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনে চলমান একটি প্রকল্পের পরিধি ও মেয়াদ বাড়ানো হয়েছে। এই প্রকল্পে প্রিপেইড মিটার স্থাপন ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ ২০ হাজার করা হয়েছে। প্রকল্পের বিদ্যমান আওতা মহানগরীর ৩৪টি থানার স্থলে বাড়িয়ে ৪১টি করা হয়েছে। নতুন করে যাত্রাবাড়ী, বংশাল, গেন্ডারিয়া,  লালবাগ,  হাজারীবাগ,  শাহবাগ ও  নিউ মার্কেট প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বলা হয় জাইকার অর্থায়নে Natural Gas Efficiency Project (BD- P78) শীর্ষক প্রকল্পের অব্যয়িত অর্থ দ্বারা অতিরিক্ত আরও এক লাখ হাজার মিটার স্থাপন করা হবে। এর ফলে প্রথম সংশোধনীর ৪৯৮ কোটি ৯৪ লাখ টাকার প্রকল্পের ব্যয় বেড়ে ৭৫৩ কোট ৮৪ লাখে দাঁড়িয়েছে। প্রকল্পের মেয়াদ ২ বৎসর বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্রকল্পের সারসংক্ষেপে গ্যাসের প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়। মিটার ভাড়া বাড়ানোর প্রস্তাবের কারণ হিসেবে বলা হয়- মিটারের মূল্য ও আয়ুষ্কাল বিবেচনায় বর্তমানে নির্ধারিত মাসিক মিটার ভাড়া ৬০টাকার স্থলে ১০০ টাকার প্রস্তাব করা হয়।

প্রসঙ্গত: বর্তমানে আদাবর, বাড্ডা, বনানী, ভাসানটেক, বিমানবন্দর ক্যান্টনমেন্ট, দক্ষিণখান, দারুসসালাম, ধানমন্ডি, গুলশান, হাতিরঝিল, কাফরুল, কলাবাগান, খিলগাঁও, খিলক্ষেত, মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল, পল্লবী, পল্টন,রমনা, রামপুরা ও রূপনগরে গ্যাসের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।

একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার একনেকে ৩ হাজার ৩০৮ কোটি ৩৬ লাখ টাকার ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।  এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ২৪৫ কোটি ৩০ লাখ টাকা, বৈদেশিক উৎস হতে ঋণ ২ হাজার ৪২ কোটি ৮ লাখ টাকা এবং বাকি ২০ কোটি ৯৮ লাখ টাকা সংস্থার নিজস্ব অর্থায়ন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় যুক্ত হন।

 

 

 

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাক্তনের প্রোফাইলে ঘুরঘুর করেন কেন, যা বলছেন বিশেষজ্ঞরা
প্রাক্তনের প্রোফাইলে ঘুরঘুর করেন কেন, যা বলছেন বিশেষজ্ঞরা
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি ড. কামরুজ্জামান
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি ড. কামরুজ্জামান
চলন্ত গাড়িতে মোবাইল দেখলেও কমবে বমি ভাব! কীভাবে চালু করবেন এই ফিচার
চলন্ত গাড়িতে মোবাইল দেখলেও কমবে বমি ভাব! কীভাবে চালু করবেন এই ফিচার
ক্যারিয়ারে ‘ফিডব্যাক’ নেওয়ার অভ্যাস কেন জরুরি
ক্যারিয়ারে ‘ফিডব্যাক’ নেওয়ার অভ্যাস কেন জরুরি
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড