বরাদ্দ পাওয়া বাসায় না থাকলে বাড়িভাড়া বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৬:৫২আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৭:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বরাদ্দ পাওয়া সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যাদের নামে সরকারি বাসা বরাদ্দ হবে, তাদের সেই বাসায় থাকতেই হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প অনুমোদন দিতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেওয়া হয় প্রকল্পটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরে এনইসি ভবনে অনুষ্ঠিত বৈঠকে যুক্ত হন।

একনেক শেষে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম জানান, অনেক বিদ্যালয় বা স্থানে দেখা যায় সরকারি কোয়ার্টারে অনেক সময় কর্মকর্তা বা শিক্ষকরা থাকেন না। ফলে এসব বাসা দিনের পর দিন খালি পড়ে থাকছে। না থাকার কারণ হচ্ছে, বেতন বেশি হওয়ায় বাড়ি ভাড়ার ভাতাও বেড়েছে। সরকারি কোয়ার্টার বাবদ যে ভাড়া কাটা হয় তার চেয়ে কম দামে তারা বাইরে ভাড়া বাসায় থাকেন। এ কারণে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। একনেক বৈঠক, ছবি-ফোকাস বাংলা

আসাদুল ইসলাম আরও জানান, রেট শিডিউল পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হলেও তাদের জবাবদিহি ও দায়বদ্ধতা থাকতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর জন্য মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে বিশ্ববিদ্যালয়গুলো যত্রতত্র বিল্ডিং করতে না পারে। প্রকল্প বাস্তবায়নের মান নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া প্রত্যেক উপজেলার জন্য মাস্টারপ্ল্যান এবং যেখানে ভূ-পৃষ্ঠের উৎস থেকে পানি পাওয়া সম্ভব সেখানে সেই পানি ব্যবহার করতে বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সারাদেশে গ্যাস মিটার স্থাপন করতে হবে। বিশেষ করে শিল্প খাতে মিটার স্থাপন করতে হবে। কারণ, শিল্প-কলকারখানাগুলোতে বাসাবাড়ির তুলনায় গ্যাসের ব্যবহার বেশি হয়।

আরও পড়ুন- ৩৩০৮ কোটি টাকার ৫ প্রকল্পে অনুমোদন

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির
অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির
গ্যাস সংকট: বন্ধ হচ্ছে কারখানা, ঝুঁকিতে রফতানি-কর্মসংস্থান
গ্যাস সংকট: বন্ধ হচ্ছে কারখানা, ঝুঁকিতে রফতানি-কর্মসংস্থান
বারবার মনে হয় শরীরে পোকা হাঁটছে? বিজ্ঞান যা বলছে
বারবার মনে হয় শরীরে পোকা হাঁটছে? বিজ্ঞান যা বলছে
কেন দেশ রক্ষায় অস্ত্র ধরতে নারাজ ৯৪ শতাংশ ব্রিটিশ
কেন দেশ রক্ষায় অস্ত্র ধরতে নারাজ ৯৪ শতাংশ ব্রিটিশ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ